পুরাতন মালদা মঙ্গলবাড়ি বুলবুলি মোড়ে রাধা গোবিন্দ মন্দিরে জগনাথের স্নান যাত্রা উপলক্ষে শুরু হয়েছে পূজো। এবছর এই পূজা সপ্তম বর্ষ পূর্তি হল। এই পূজোটি পুরীর জগনাথ মন্দিরের আদলে করা হয়। জগনাথ, শুভদরা ও বলরামের মূর্তিটি পুরি থেকে আনা হয়। আজ সকালে প্রথমে প্রভাত ফেরি হয় নগর সংকীর্তনের মাধ্যমে মহানন্দা নদীতে ঘট ভরতে যাওয়া হয়। ঠাকুরের স্নানের জল আনার জন্য। এরপর নদীতে জল ভরে মন্দির প্রাঙ্গণে আনা হয়।
পূজো কমিটির এক সদস্য জানান, প্রথমে ১১ কিলো দই, তারপর মধু, ঘি, ১ মন দুধ, তার পর ৫০টা ডাবের জল এবং শেষে গঙ্গা জল নিয়ে জগনাথ, শুভদরা ও বলরামের স্নান করানো হয়। এদিন স্নান করানোর জন্য মন্দির প্রাঙ্গণে বহু ভক্ত দেখা যায়। পূর্ণিমা তিথিতে এই স্নান যাত্রাটি করা হয়। রথ যাত্রার আগে।
মালদা